বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ (শনিবার) রাজধানীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের কর্মসূচিও রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কর্মসূচিও ছিল। কিন্তু পঙ্গু হাসপাতালে জুলাই আহতরা না থাকায় তিনি সেই কর্মসূচী বাতিল করেছেন। শাহবাগ থেকে তারেক রহমান যাবেন নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করতে।
তারেক রহমান কবর জিয়ারত করবেন এরপর যাবেন নির্বাচন কমিশনে সেখান থেকে ধানমন্ডির মাহবুব প্লাজা এরপর এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে যাবেন।
ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর তার এই এনআইডি নিবন্ধনের বিষয়টি রাজনৈতিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
এরপর রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) যাবেন। সেখানে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন।
পড়ুন : জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে গুলশানের বাসায় তারেক রহমান


