১০/০২/২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি আলেম উলামাদের ঢাল হিসেবে কাজ করে গেছে- ব্যারিস্টার কায়সার কামাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে কাজ করে গেছে, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারী) সকালে নেত্রকোনার দুর্গাপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও উলামা দল দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের মারকাজ মসজিদ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পুর্ব আলোচনা সভায় জমিয়তে বাংলাদেশ উপজেলা শাখার উপদেষ্টা মুফতি আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জমিয়তে বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এনাতুল্লাহ খান, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ মিজানুর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান সহ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও উলামা দলের নেতাকর্মীগণ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপি’র সভাপতি আতাউর রহমান ফরিদ, সহ-সভাপতি আইনুল হক বুলবুল, সাধারণ সম্পাদক হারেজ গণি, বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীসহ বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। উনি কেমন লোক ছিলেন, উনার নামাজে জানাযাতেই তা প্রমান হয়ে গেছে। বাংলাদেশের মানুষ তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা একজন রাষ্ট্রনায়ক, আলেম উলামাদের ছায়া শক্তি, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন, কখনোই দেশ ছেড়ে যাওয়ার চিন্তা করেননি।

আপোষহীন নেত্রীর মৃত্যুতে দেশ এক রাজনৈতিক অভিভাবক হারিয়েছে। আজকের এই দোয়া মাহফিলে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ্ যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস- এই কামনা করেন বক্তারা।

পড়ুন- গাইবান্ধায় ৬৫ পিস ইয়াবা জব্দ, যুবদল নেতাসহ গ্রেফতার ৩

দেখুন- জামিন পেয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদলেন ‘জুলাইযোদ্ধা’ সুরভী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন