১৬/০২/২০২৬, ২২:৫৫ অপরাহ্ণ
23 C
Dhaka
১৬/০২/২০২৬, ২২:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে ধানের শীষের গণজোয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর-১ আসনে ধানের শীষের পক্ষে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর সদরের ২নং কদমতলা ইউনিয়নের জর্জ হাই স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় এ চিত্র স্পষ্ট হয়ে ওঠে। কদমতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই জনসভা একপর্যায়ে বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

জনসভার প্রধান আকর্ষণ এবং পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত নেতাকর্মীদের ঢল দেখে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি পিরোজপুরের সন্তান হিসেবে আপনাদের পাশে আছি এবং আমৃত্যু থাকবো। ধানের শীষ কেবল একটি দলীয় প্রতীক নয়, এটি এ দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্রের প্রতীক। আগামী নির্বাচনে আপনাদের প্রতিটি ভোট হবে পিরোজপুরের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার। নির্বাচিত হলে কদমতলাসহ পুরো পিরোজপুরকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলবো।” তিনি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান।

২নং কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও পিরোজপুরের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজ ঐক্যবদ্ধ। অধ্যক্ষ আলমগীর হোসেনের বিজয় মানেই পিরোজপুরের সমৃদ্ধি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কদমতলার প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।” তিনি ভেদাভেদ ভুলে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর আহ্বান জানান।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সরদার কামরুজ্জামান চান, জেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু এবং স্থানীয় নেতৃবৃন্দ কাজী তোফাজ্জেল হোসেন, মো. হারুন শেখসহ অনেকে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুর রহিম মোল্লা। সভার সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৩নং কদমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম খান।

বিকেল ৩টার আগেই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হন। মুহূর্তেই স্কুল মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে এবং “ধানের শীষ” স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে যায়। সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নিজ এলাকায় নির্বাচনী জনসভা করলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন