আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন পাথালিয়া ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে আশুলিয়ায় পাথালিয়া পানধোয়া বাজার মার্কেট এলাকায় ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় পাথালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সুবহানের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মুহাম্মদ সালাউদ্দিন (বাবু)। আশুলিয়া থানার বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব গফুর মিয়া, পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম জহির, ঢাকা জেলা উত্তর ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বাবু) বলেন, আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, গত ১৭ বছর অনেকেই পুলিশের ছত্রছায়ায় কেউ কেউ আমাদের আশেপাশের লোকজনের ছাত্রছায় মাদক ব্যবসা করেছেন, সেটা আমরা আর হতে দেব না, আমরা ক্ষমতায় আসলে কাউকেই তা আর করতে দেবো না । সবশেষ তিনি ধানের শীষের পক্ষে ভোট কামনা করেন।
এসময় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সর্বস্তরের মাঝে প্রাচারণা চালায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পড়ুন- বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা করায় স্বাস্থ্য বিভাগের ৬ জনকে শোকজ


