মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবার বড় এক লাফ দিয়েছে সোনার দাম। এবারের দফায় এক লাফে ভরি প্রতি ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞাপন
এতে এবার দেশের বাজারে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ফিরে গেছে ২ লাখ ৬২ হাজার ২৯০ টাকায়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নতুন করে সোনার দাম সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাজুস। এ সময় থেকেই কার্যকর করা হয়েছে নতুন নির্ধারিত দাম।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
পড়ুন: ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে
আর/


