বিএনপির বিরুদ্ধে নির্বাচনি প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ তুলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে খুলনা-৫ আসনের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘নির্বাচনি প্রচারণায় তাকে বিভিন্নভাবে বাধা দেয়া হচ্ছে।’ জনসভার চেয়ার সরিয়ে ফেলা, জামায়াত কর্মীদের হয়রানি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তবে, প্রশাসন ঠিক থাকলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়াও সাধারণ ভোটারদের উদ্দেশ করে গোলাম পরওয়ার বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে কালো টাকার কাছে বিক্রি হওয়া যাবে না।’
এছাড়া ভোটারদের তিনি খুলনা-৫ আসনের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন। এসময় জামায়াতের ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবুকর মোল্লাসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন: ‘গোয়েন্দা তথ্যে ঢাকা-১২ আসনে কোনো সহিংসতার তথ্য নেই’
আর/


