সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রেস ব্রিফিং কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে দুদককে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান শুরু এবং এতে প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে গত ২ ও ১৩ সেপ্টেম্বর প্রেস ব্রিফিং করে দুদক। অনুসন্ধানের শুরুতেই দুদকের এমন বক্তব্যের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ও মানহানিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। রিটে চলমান অনুসন্ধান বা তদন্ত নিয়ে ভবিষ্যতে যেন আর কোনো প্রেস ব্রিফিং না করা হয়, সেই নির্দেশনাও চাওয়া হয়েছিল।
মামলার বিবরণী অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর আসিফ মাহমুদ হাইকোর্টে রিটটি দায়ের করার পর ২৯ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর বেঞ্চ এটি কার্যতালিকা থেকে বাদ দেন। পরবর্তীতে রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করা হলে, ৪ নভেম্বর বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করেন এবং মামলাটি আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। শুনানি শেষে আজ আদালত এ রুল জারির আদেশ দিলেন।
পড়ুন : ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে ২ হাজার ৭৪১ টাকা
সা/


