পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএসইর ম্যানেজার (প্রকাশনা ও জনসংযোগ) মোহাম্মদ শাখাওয়াত-ই-এলাহি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে ডিএসইতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এ ছাড়া পোস্ট ক্লোজিং সেশন হবে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত। ডিএসইর অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে পুঁজিবাজারের লেনদেন আবার স্বাভাবিক সময়সূচিতে ফিরে যাবে। সে সময় লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
এর আগে বাংলাদেশ ব্যাংক রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তনের ঘোষণা দেয়। নতুন সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
পড়ুন: ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা: শিশির মনির
আর/


