১৮/০২/২০২৬, ১৮:৩৬ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৮:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয় খুলে ব্যানার টানালেন নেতাকর্মীরা

নোয়াখালীতে রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়ে দিয়েছেন নেতাকর্মীরা। এসময় তারা কার্যালয়ের অভিমূখে ‘জয় বাংলা’ বলে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে আবেগ-আপ্লুত নানা স্লোগান দেন।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহর মাইজদীর টাউনহল মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা ভেঙে সামনে ব্যানার টানানো হয়। পরে সেখানে জড়ো হয়ে স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। প্রায় আধাঘণ্টা এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘এই লড়াইয়ে জিতবে কারা, ‘বঙ্গবন্ধুর সৈনিকেরা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা দাবি করেন, নোয়াখালীর তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।

জানা যায়, জুলাই আন্দোলনের পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। আন্দোলন চলাকালে দুই দফায় কার্যালয়টিতে অগ্নিসংযোগ করলে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

কর্মসূচি চলাকালে একাধিক ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। লাইভকারীরা লিখেন, আগামী দিনে দেশের স্বাধীনতার পক্ষে সব শক্তি এক সঙ্গে কাজ করব ইনশাল্লাহ, আমরা নোয়াখালী জেলার তৃণমূল আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দলের সঙ্গে কাজ করব ইনশাআল্লাহ,,,

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নাই। এ বিষয়ে খোঁজ নিচ্ছি। কে বা কারা করেছে তা দেখে পরবর্তীতে জানাতে পারব।

পড়ুন- টেকনাফে সমুদ্র সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন