২৫/০২/২০২৬, ২৩:৫৩ অপরাহ্ণ
22.4 C
Dhaka
২৫/০২/২০২৬, ২৩:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে তিন কারখানায় লাখ জরিমানা

জয়পুরহাটে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও প্রতিশ্রুতি পণ্য বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৩টি কারখানায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যা বের যৌথ অভিযানে এসব জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

শহরের ধানমন্ডির বনলতা সুইটস এন্ড বেকারীকে ৫০ হাজার, তেঘর এলাকার রাতুল বেকারীকে ৫০ হাজার এবং ধানমন্ডির সাহেদা-খালেক এগ্রো প্রসেস সরিষার মিলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান (অতি. দা.)। তিনি বলেন, অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও প্রতিশ্রুতি পণ্য বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৩টি কারখানায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলায় চলমান খাদ্যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে জয়পুরহাট র্যা বের ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার নুরুল হুদা, জেলা ক্যাবের সভাপতি আব্দুস সালামসহ র্যা ব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন:দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত

দেখুন:পিরোজপুরে নিজ ঘরে বৃদ্ধা সাথে যা ঘটলো 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন