২৬/০২/২০২৬, ০:০৬ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ০:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শ্রমিকের পায়ুপথে কম্প্রেসারের বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডোবরা গ্রামে অবস্থিত আকিজ বশির জনতা জুট মিলে কর্মরত এক শিশু শ্রমিককে পায়ুপথে কম্প্রেসারের বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১০টার দিকে মিলের ভেতরে এ ঘটনা ঘটে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত সজিব শরীফ (১৪) দাদপুর ইউনিয়নের দাদপুর বাড়ৈপাড়া গ্রামের শহিদুল শরীফের ছেলে। পরিবারের অভিযোগ, রাতের শিফটে কাজ শেষে বের হওয়ার আগে বি-সিপ সেকশনে কর্মরত অবস্থায় সহকর্মী রিহাদ শেখ (২৫) ওরফে হাকিম কম্প্রেসারের পাইপ দিয়ে সজিবের পায়ুপথে বাতাস প্রবেশ করান।

পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, কাজ শেষে শরীরের পাটের গুঁড়া পরিষ্কার করা নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটে। অভিযোগ আছে, রিহাদ সজিবের হাত-পা চেপে ধরে জোর করে বাতাস ঢুকিয়ে দেন। এতে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আহত অবস্থায় মিল কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্সে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলে বুধবার ভোর ৪টার দিকে সজিব মৃত্যুবরণ করে।

নিহতের দাদা সালাম শরীফ বলেন, আমার নাতি কাজ শেষ করে বাড়ি ফেরার আগে শরীরের ময়লা বাতাস দিয়ে পরিষ্কার করছিল। এ নিয়ে তর্ক হয়। পরে ওর হাত-পা ধরে জোর করে পাছা দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। দুই দিন যন্ত্রণা সহ্য করে সে মারা গেছে। আমরা খুনির বিচার চাই।

ঘটনার পর অভিযুক্ত রিহাদ শেখ পালিয়ে গেছে বলে জানা গেছে। তার বাড়িতে গিয়ে তাকে বা পরিবারের কাউকে পাওয়া যায়নি।

মিলের জিএম সাইফুল আলম বলেন, আমরা এ ঘটনায় মর্মাহত। তাৎক্ষণিকভাবে আমাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে শুনেছি সে মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে কুড়ি-পার্লামেন্ট গঠন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন