28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইকরার মৃত্যু: এবার আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মরদেহ ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে রোববার (১ মার্চ) দাফন করা হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ইকরার।

বিজ্ঞাপন

 ঘটনায় অভিনেতা আলভী ও তার মা-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইকরার পরিবার। এছাড়াও মামলার অন্যতম অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন আলভীর সহকর্মী ও অভিনেত্রী ইফফাত আরা তিথি। ইকরার মৃত্যুর সময় নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন আলভী ও তিথি। এবার মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেত্রী।

তিথি দেশে ফেরার ব্যাপারে বলেন, অনেকেই অভিযোগ করছেন যে, আলভী তার স্ত্রী ইকরাকে কেন শেষবারের মতো দেখতে আসেননি। সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুমিয়ে আছে নেপালে- এটি একদমই ভুল কথা। আসলে আমি পুরো টিমের সঙ্গে সোমবার দেশে ফিরেছি।

এ অভিনেত্রী ইকরার মৃত্যুর দিনের ব্যাপারে বলেন, ইকরা যেদিন আত্মহত্যা করেছন, সেদিন দেশে ফেরার একটা টিকিটের জন্য বিভিন্ন জায়গায় ফোন করা হয়েছে। প্রথম দিন কোথাও টিকিট পাওয়া যায়নি। পরদিন টিকিট ব্যবস্থা হওয়ার পর আমরা টিমের সবাই দেশে ফিরেছি।

এদিকে ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে গুঞ্জন―অভিনেত্রী তিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলভী। আবার ইকরার মৃত্যুর পর তার ঘনিষ্ঠ বান্ধবীরা দাবি করেন, আলভী ও তিথির পরকীয়ার জন্য মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। যা শেষ পর্যন্ত আত্মহত্যার দিকে ধাবিত করেছে ইকরাকে।

তবে আলভীর সঙ্গে প্রেমের গুঞ্জনের ব্যাপারে তিথি বলেন, আলভীর সঙ্গে দীর্ঘদিন ধরেই কাজ করছি আমি। কোনো অফিসে যখন আপনার সহকর্মী থাকে, আপনি যখন তার সঙ্গে চার-পাঁচ বছর কাজ করবেন, তখন আপনার সঙ্গে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। আমি আগেও বলছি, ইন্ডাস্ট্রিতে আলভী আমার ভালো বন্ধু। এর আগেও একাধিক সাক্ষাৎকারে বলেছি এই কথা।

পড়ুন- ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্যে ভূমিকম্পে কাঁপলো ইরান

দেখুন- ইরানের দফায় দফায় হা\ম\লা\য় বাংকারে ছুটছে ইসরাইলিরা! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন