গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে এক ব্যক্তির জমি বেদখলের অভিযোগ উঠছে। এঘটনায় জমির মালিক পলাশবাড়ী থানায় তিন ব্যক্তির নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।
জমির মালিক মো. আব্দুল ওয়াদুদ জানান, চলতি বছর মার্চ মাসে পলাশবাড়ী মনোহরপুর মৌজায় কবলা মূলে ২৬ শতক জমির মালিক। সেই জমির রাস্তার ধারে দুইশতক নছিবর রহমান, আব্দুল হাই ও অছু মিয়া জোর পূর্বক দখল করছেন। সেই জমিতে গেলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করেন এবং আমার জমিতে লাগানো পঞ্চাশের অধিক গাছ কেটে ফেলে।
আব্দুল ওয়াদুদ আরও জানান, স্থানীয়ভাবে একাধিবার সালিশ হলেও তাঁরা তাহা মানে না। তাঁরা আমাকে একের পর এক হুমকিতে দিয়ে যাচ্ছেন। চলতি বছরের ২৭ জুন আমি জমিতে গেলে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং হত্যা করে জমিতে পূঁতে ফেলার হুমকি দেন। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল হাই বলেন, আমার বাপ- দাদার সম্পত্তি অন্য ব্যক্তির কাছ থেকে ক্রয় করলেই কি তার জমি হয়। আমাদের জমি আমরা দখল করছি।
খোঁজ নিয়ে জানা গেছে আব্দুল হাই মনোহরপুর ইউনিয়েনের সাত নম্বর ওয়ার্ড নিদিষ্ট সংগঠন আ’লীগের সভাপতি ছিলেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান আজ সোমবার দুপুরে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আইন অনুসারে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পড়ুন : কাশিমপুর ভূমি অফিসে চরম অনিয়ম: সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
সা/


