ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অবস্থিত ঐতিহাসিক মুঘল স্থাপনা মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধারে দুই লাখ ৩৫ হাজার ডলার অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসা খান মসজিদ প্রাঙ্গণে সংরক্ষণ ও পুনরুদ্ধার কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এই প্রকল্পে দুই লাখ ৩৫ হাজার ডলার ব্যয় করা হবে যা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা মুসা খান মসজিদ ঘুরে দেখেন। এসময় এই মসজিদের বিভিন্ন ইতিহাস অতিথিদের সামনে তুলা ধরা হয়।
পড়ুন: চাহিদামতো জ্বালানি পাচ্ছে না ফিলিং স্টেশন, ৮ দফা দাবি মালিকদের
আর/


