ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুইঘন্টা ব্যাপী দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দফায় দফায় উপজেলার ইছাপুরা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরমধ্যে একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক চেয়ারম্যান আখতার হোসেন ও অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন আরেক সাবেক চেয়ারম্যান বকুল। এই দুই পক্ষের মধ্যে ইতিপূর্বে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আখতার হোসেনের পক্ষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাকে মারধর করে রক্তাক্ত করে বকুল চেয়ারম্যানের পক্ষের লোকজন। তিনি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই জেরে আজ বুধবার সকাল ৭টার দিকে দুইপক্ষ দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি বাড়িতে হামলা করা হয়। এই ঘটনায় ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন অন্তত ২৫জন। পরে খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশের ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। দুই ঘন্টা পর এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পড়ুন : আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিং কেন বেআইনি নয়: হাইকোর্ট
সা/


