বিজ্ঞাপন

জুমার দিনে যে আমলে ১০ দিনের গুনাহ মাফ হয়

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। এ দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ ইবাদত ও আমলের সুযোগ এনে দেয়, যা সপ্তাহের অন্যান্য দিনে সাধারণত করা হয় না। তাই এ দিনটি আনন্দ ও গুরুত্বের সঙ্গে পালন করাও একটি সুন্নত।

বিজ্ঞাপন

হজরত মুহাম্মদ (সা.) জুমার দিনের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন এবং এ দিনে বিভিন্ন আমল করতেন। তিনি বলেন, ‘জুমার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত।’ (ইবনে মাজাহ, হাদিস: ১০৮৪)

জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং কেনাবেচা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’ (সুরা জুমা, আয়াত: ৯)

এই দিনের একটি বিশেষ আমল রয়েছে, যার মাধ্যমে ১০ দিনের গুনাহ মাফ হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, পরিষ্কার ও উত্তম পোশাক পরে নামাজের উদ্দেশ্যে বের হয়, মসজিদে গিয়ে কারও মাঝে জোর করে না বসে এবং মনোযোগের সঙ্গে ইমামের খুতবা শোনে—তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরও তিন দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮৫৭)

এ ছাড়া জুমার দিনের আরও কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে—

  • নখ কাটা ও শরীর পরিচ্ছন্ন রাখা
  • ভালোভাবে গোসল করা
  • উত্তম পোশাক পরা
  • সুগন্ধি ব্যবহার করা
  • সময়ের আগে মসজিদে যাওয়া
  • জুমার নামাজ আদায় করা
  • বেশি বেশি দোয়া করা
  • রাসুলুল্লাহ (সা.)-এর ওপর দরুদ পাঠ করা
  • সুরা কাহাফ তেলাওয়াত করা

জুমার দিন যথাযথভাবে আমল করলে একজন মুমিনের আমলনামা সওয়াবে পরিপূর্ণ হয় এবং আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ সৃষ্টি হয়।

পড়ুন: ইসরাইলে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন