সোমবার (৬ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহিদ জিতি,উপজেলা শিক্ষা অফিসার সালমা ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান,জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইসহাক চৌধুরী,সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান,জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন,পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী,গোমদন্ডী ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু আকতার,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে উপজেলা হতে স্কুল পর্যায়ের ৩২টি দল অংশগ্রহণ করেন।
উদ্বোধনী খেলায় কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাথে সারোয়াতলী ইব্রাহীম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে গোলশূন্য ড্র হয়।পরে ট্রাইবেকারে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা রেফারি হেলাল উদ্দিন টিপু, মো: ইব্রাহীম ও প্রদীপ কুমার বড়ুয়া।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

