বিজ্ঞাপন

ময়মনসিংহ ত্রিশালের আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

জমি সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহ ত্রিশালের মোক্ষপুরে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালাত। আজ বুধবার দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো- ত্রিশাল উপজেলার মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের একই পরিবারের মৃত শুন্ধুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১) ও জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা খাতুন ৩ ছেলে রিয়াদ (২৫) এবং আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮)।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, ত্রিশাল উপজেলার মোক্ষপুর সেনের হাফিজুল ইসলামের সাথে একই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে জসিম উদ্দিন গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে জসিম উদ্দিন ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত দা, বলছিয়া নিয়ে হাফিজুল ইসলামের বাড়িতে তার স্ত্রী নুরজাহান বেগমের উপর অতর্কিতে হামলা চালায়। এসময় হাফিজুলের প্রবাসী ভাই কামরণজ্জামানের পত্রে আলামিন ফেরাতে গেলে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা। পরে নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন, যুক্তি-তর্ক শুনানি শেষে আসামীদের দোখি সাব্যস্ত করে আদালতের বিজ্ঞ বিচারক অভিযুক্ত ওই ৫ আসামীকে যাবজ্জীবন সখম কারাদন্দ্র, ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে এই এই রায় ঘোষণা করেন। মামলায় অভিযুক্ত অন্য আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিজ বিচারক তাদেরকে বালাস প্রদান করেন।

পড়ুন:খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু

দেখুন:বিতর্ক প্রতিযোগিতাকে সম্প্রচারে এনে যা বলেছিলেন খালেদা জিয়া

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন