বিজ্ঞাপন

১৮ এপ্রিল থেকে হজের প্রথম ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আসন্ন পবিত্র হজ পালনের লক্ষ্যে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে। হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের সুবিধার্থে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

টিকিটের মূল্য হ্রাস: বিগত সরকারের তুলনায় এবারের হজে প্রতি টিকিটে ১২ হাজার টাকা কমানো হয়েছে।

বিপুল সংখ্যক যাত্রী পরিবহন: কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই এবার ৭৮ হাজারের বেশি হাজিকে নিরাপদে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন