বিজ্ঞাপন

টাঙ্গাইলের মির্জাপুরে অপহরণ চক্রের পুরুষ সদস্য-৪ জন ও নারী সদস্য-১ জন আটক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাঁচগাঁও হোসেন মার্কেট এলাকায় অপহরণ চক্রের ৫ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়। আটককৃতদের মধ্যে ১ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন— পাবনা ঈশ্বরদী মোসলেম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম(৩২), পাবনার বাবুলের ছেলে রাব্বি (২৬), বদলগাছি, নওগাঁর মিনহাজ উদ্দিনের ছেলে সোহাগ (৩৬),দাড়িচান্দা, ঈশ্বরদীর ফজলুল শেখের ছেলে রেজাউল,ও আশুলিয়ার রহিম মৃধার মেয়ে সানজিদা রহমান রুপা (৩৫)।ভুক্তভোগী রাজশাহীর বাগা থানার স্হানীয় বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে জাকির হোসেন (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে সানজিদা রহমান রুপার সঙ্গে জাকির হোসেনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি পুনরায় যোগাযোগ করে গত চারদিন ধরে কথাবার্তা চালিয়ে আসছিলেন তারা। এরই ধারাবাহিকতায় গতকাল গাজীপুরের চেরাগআলী এলাকায় দেখা করার জন্য ডাকা হয় জাকিরকে।

সেখানে পৌঁছালে অভিযুক্ত ৫ জন মিলে তাকে আটক করে মারধর করে এবং টাকা আদায় করে বলে অভিযোগ রয়েছে। পরে তাকে একটি গাড়িতে তুলে মিরপুরে তার ভাড়া বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে আসা হয়। কিন্তু পথে মির্জাপুর উপজেলার পাঁচগাঁও হোসেন মার্কেট এলাকায় একটি হোটেলে খাবারের জন্য থামানো হয়।

এসময় সুযোগ বুঝে জাকির হোসেন দৌড়ে পালিয়ে পাশের একটি গ্যারেজে আশ্রয় নেন এবং অপহরণের বিষয়টি স্থানীয়দের জানান। পরে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত-দের আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে।মির্জাপুর থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- তেলের জন্য হাহাকার, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে ভোগান্তি চরমে

দেখুন- ইরানই চায় যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান শুরু করুক 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন