বিজ্ঞাপন

বাফুফে নির্বাহী কমিটির সভায় উঠবে যেসব এজেন্ডা

বাফুফে নির্বাহী কমিটির ষষ্ঠ সভা আগামীকাল। এই সভায় আলোচ্যসূচি ১৯টি। দুপুর দু’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সভার সময়সূচি। এই সময়ের মধ্যে সব এজেন্ডা আলোচনা হবে কি না খানিকটা সংশয় রয়েছে। কারণ বাফুফের একাধিক মিটিংয়ে সময় স্বল্পতায় সব এজেন্ডা আলোচনা হয়নি।

আগামীকালের সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে অন্যতম ২০২৬ সালের বাজেট সম্পর্কে আলোচনা। জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক, গোলরক্ষক কোচ ,ফিজিও ও ডেভলপমেন্ট প্রশিক্ষক নিয়োগ সম্পর্কে আলোচনা। সরকার আগামী বছর চতুর্থ থেকে অস্টম শ্রেনীর জন্য পাঠ্যপুস্তকে ফুটবল বাধ্যতামূলক করছে। সেই কারিকুলামে ফুটবলের কি অংশ থাকতে পারে টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটুকে প্রস্তাবনা দিতে বলা হয়েছে।

২০২৫-২০২৬ মৌসুমে আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ঘরোয়া ফুটবলের দুই শীর্ষ স্তর প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগকে আরো আধুনিকায়ন রয়েছে আলোচ্যসূচিতে। নিচের স্তর লিগগুলোও আছে আলোচনায়। বাফুফে নির্বাহী কমিটি ২৬ অক্টোবর চার বছরের জন্য নির্বাচিত হয়েছিল। ৯ নভেম্বর প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় ফিন্যান্স কমিটি বাদে বাকি সকল কমিটির মেয়াদ ১ বছরের জন্য নির্ধারিত ছিল। সেই মেয়াদ শেষ হলেও বাফুফে নির্বাহী কমিটি এই নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তে আসেনি। নারী ফুটবল কমিটি সহ আরো কয়েকটি কমিটি এখনো অপূর্ণাঙ্গ।

দিন তিনেক আগে শীর্ষ লিগে খেলা ফুটবলাররা সার্ক কোটা বাতিলের জন্য বাফুফে সভাপতি বরাবর চিঠি দিয়েছিলেন। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে দেয়া সেই চিঠি আগামীকাল নির্বাহী সভায় উত্থাপিত হবে। তৃণমূল ফুটবল সম্প্রসারণ, ফিফার টেকনিক্যাল ডেভলপমেন্ট স্কিমের ব্যবহারসহ আরো কয়েকটি বিষয় রয়েছে কালকের সভায়।

সভার শুরুতে বাফুফে সাধারণ সম্পাদক সাম্প্রতিক কর্মকান্ড নিয়ে একটি প্রতিবেদন দেবেন। ১৩ পাতার প্রতিবেদন তৈরি হয়েছে বাফুফের সাম্প্রতিক সকল কর্মকাণ্ড নিয়ে। তাবিথ আউয়ালের কমিটি ইতোমধ্যে এক বছর পার করলেও এখনো বার্ষিক সাধারণ সভা আয়োজন করেনি। কালকের সভায় বার্ষিক সাধারণ সভা আয়োজনের সময় ও ভেন্যু নিয়েও সিদ্ধান্ত আসতে পারে। তবে ফেডারেশন সংশ্লিষ্টদের অনুমান, বাজেটের বিষয়েই বেশি সময় আলোচনা হতে পারে এবং শেষ দিকে অনেক এজেন্ডাই আলোচনার বাইরে থেকে সভা মূলতবী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।

সাধারণত সভার সপ্তাহ খানেক আগেই এজেন্ডা নির্ধারিত হওয়ার কথা। এবার বাজেট আলোচনার বিষয়টি আগের চিঠিতে অবহিত করা হয় নির্বাহী কমিটির সকলকে। পরবর্তীতে অনেকের মতামতের ভিত্তিতে এজেন্ডার সংখ্যা বেড়েছে ধীরে ধীরে। আজ বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসনে তুষার স্বাক্ষরিত চিঠিতে এজেন্ডার সংখ্যা দাড়িয়েছে ১৯।

বিজ্ঞাপন

পড়ুন : হামজা-শমিতদের সঙ্গে জাতীয় দলে যুক্ত হচ্ছেন ট্রেভর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন