কিশোরগঞ্জ জেলায় অত্যন্ত উৎসবমুখর ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। জেলায় এবার মোট ৩৫,১৯৫ জনপরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।
মঙ্গলবার ২১ এপ্রিল সকাল দশটা থেকে সারাদেশের নেয় কিশোরগঞ্জ ৭৫টি কেন্দ্রে চলছে পরিক্ষা।
নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন। প্রশাসনের কঠোর নজরদারি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার জানান, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
পরীক্ষা চলাকালীন যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ সদস্য। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য।ট্যাগ অফিসার প্রশ্নপত্র পরিবহন ও পরীক্ষা কার্যক্রম তদারকির জন্য।
অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা একটি সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেজন্য জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
অভিভাবক ও সংশ্লিষ্টদের পক্ষ থেকেও প্রশাসনের এমন কঠোর ও আধুনিক ব্যবস্থাকে সাধুবাদ জানানো হয়েছে।
পড়ুন- চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের সামরিক অভিযান: ট্রাম্প


