বিজ্ঞাপন

দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রী মোসা. শিল্পী বেগমকে দেড় মাস বয়সী শিশুসহ কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাঈদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। তিনি বলেন, একমাস ১৬ দিনের দুধের শিশুসহ একজন মাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় মা ও শিশুর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে তারা মনে করছেন।

এর আগে সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিল্পী বেগমকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুলের ওপর হামলার পর তার বাসায় হামলা ও পাঁচ লাখ টাকা লুটপাটের ঘটনায় শিল্পী বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে।

এ ঘটনায় গত বছরের ১ জানুয়ারি ভুক্তভোগীর মা শাহনূর খানম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০৩ জন এবং অজ্ঞাত আরও ১২০-১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে আসামি বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখা প্রয়োজন।

পড়ুন: বাংলাদেশে বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ বিলিয়ন ডলার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন