বিজ্ঞাপন

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের লক্ষ্যে সরকারি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (২১ এপ্রিল) এ পরিপত্র জারি করা হয়।

বিজ্ঞাপন

পরিপত্রে জানানো হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, প্রতি বছর ৭ নভেম্বর দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালন করা হবে।

এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালন উপলক্ষেও পৃথক পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল সরকার ৭ নভেম্বরকে পুনরায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এদিন সরকারি ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সেদিন ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি জানান, গত ১৬ বছর এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। এখন থেকে এটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে এবং দিনটি সরকারি ছুটির আওতায় থাকবে।

পড়ুন: ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, থাকবে নৌ অবরোধ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন