বিজ্ঞাপন

আশুগঞ্জে পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজা ও ১১৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে ৫০ কেজি গাঁজা ও ১১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট এক মাদক কারবারীকে আটক করা হয়। অভিযানে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

এর আগে একই দিন বিকাল ৪টা ৩০ মিনিটে একই এলাকায় আরেকটি পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে ১১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম মেড্ডা এলাকার মো. সিরাজ মিয়া (৩৮) এবং আখাউড়া উপজেলার শিবনগর এলাকার মো. আলেক মিয়া (৩৫)।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আশুগঞ্জ থানা-এ পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ মাদককারবারি গ্রেফতার, ইজিবাইক জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন