বিজ্ঞাপন

ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতির দুই সদস্যসহ ৯ জন আটক

কিশোরগঞ্জের ভৈরবে থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতির অভিযোগে দুইজনসহ জুয়া ও মাদক সংশ্লিষ্টতায় মোট ৯ জনকে আটক করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ও পৌর শহরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন


পুলিশ জানায়, ২৫ এপ্রিল দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে শহর ও আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে মারুফ হাসান তামীম (২৮) ও মনির মিয়াকে আটক করা হয়। পাশাপাশি জুয়া খেলার সময় বোরহান মিয়া (২০) ও জাকির হোসেন (৪৫) ধরা পড়েন। এছাড়া একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ মিয়া (৩০) এবং মাদক সেবনের অভিযোগে রফিক (৪০), হারুন মিয়া (৬৫), শরফত আলি (৫০) ও আল আমিন (৪০)কে গ্রেপ্তার করা হয়।


ভৈরব থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ রয়েছে। আটককৃতদের মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, এলাকায় চুরি, ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া অনেক আসামিই জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন।


পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পড়ুন- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

দেখুন- তরুণদের নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন