বিজ্ঞাপন

আশুলিয়ায় ১০০পিস ইয়াবাসহ ০২ মাদক কারবারি গ্রেফতার

আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আশুলিয়ার জামগড়া ভূঁইয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আশুলিয়ার জামগড়া এলাকার ইঞ্জিনিয়ার মোর্শেদ আলম ভূঁইয়ার ছেলে মারুফ ভূঁইয়া এবং একই এলাকার শফিক মিয়ার ছেলে রাকিব হোসেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মারুফ ভূঁইয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন- এপ্রিলের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন