বিজ্ঞাপন

সারা দেশের ন্যায় শেরপুরেও নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারা দেশের ন্যায় শেরপুরেও নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করা হয়েছে।

২ মে শনিবার বিকেল ৫ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ফুটবল খেলায় বালক ও বালিকা পৃথক দুটি গ্রুপে শেরপুর জেলার ঝিনাইগাতী এবং শ্রীবরদী উপজেলা দল অংশ নেয়।

এর আগে সিলেট জেলা স্টেডিয়ামে ভার্চুয়ালী নতুন কুঁড়ি স্পোর্টস উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেরপুরে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সাংসদ হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা পুলিশ সুপার এ কে এম জহুরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর আখের মুহম্মদ জয়, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, টুর্নামেন্ট সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র সরকার, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ানসহ জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী, সাবেক খেলোয়ারবৃন্দ ও সূধী মহল উপস্থিত ছিলেন।

আগামী ১০ মে পর্যন্ত ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট সহ মোট ৮টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ আটটি ইভেন্টে শেরপুর পৌরসভা ও জেলার ৫টি উপজেলা দলসহ ৬টি দলে ১৪৪ জন করে মোট ৮৬৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন