বিজ্ঞাপন

দিনাজপুর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের সাথে মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর শহরের উওর বালুবাড়ি শাহী মসজিদ মোড় সংলগ্ন মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ে দিনাজপুর সদর-৩ আসনের এমপির শুভ আগমন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের সভাপতি মোঃ হাফিজুল কাদের লাবু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, ১৬১বছরের ঐতিহ্যবাহী মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় আমাদের দিনাজপুর জেলাবাসীর গর্ব। স্থানীয় এলাকা ও এর আশেপাশের সহ বিভিন্ন স্থান থেকে আগত রোগীরা এখানে হোমিও চিকিৎসাসেবা নিয়ে থাকেন। তিনি বলেন, আমি মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের পাশে থেকে এর উন্নয়নে সার্বিক সহযোগিতা করে যাবো।

স্বাগত বক্তব্য রাখেন মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের সাধারণ সম্পাদক আসাদুর রহমান ভুইয়া তপন।

হোমিও চিকিৎসালয় কমিটির কোষাধ্যক্ষ সারোয়ারুল হাসান ক্লিপটনের উপস্থাপনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য ডাঃ ইলিয়াস আলী খান এডিন, দিনাজপুর চেম্বারের সহ সভাপতি ও সমাজসেবক মোঃ শামীম কবির, আলহাজ্ব মোঃ ইয়াসিন কবীর, মাজেদুর রহমান মাজু,যুগ্ম সম্পাদক মোঃ আনিসুর রহমান সাগর, সদস্য সফিকুল আলম বাবু, মোঃ আব্দুস সালাম, এনামুল হক চৌধুরী, মোঃ ইউনুস আলী, মাহবুব আলম শেরে, মমিনুল হক, ধীমান সরকার, দিনাজপুর চেম্বারের সাবেক পরিচালক শাহ রেজাউর রহমান হিরু, আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিমল চক্রবতী তপন ও সমাজসেবক মোয়াজ্জেম হোসেন।

এসময় এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের পক্ষ থেকে কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কোরআন তেলওয়াত পাঠ করেন বালুবাড়ি শাহী‌ মসজিদের ইমাম মোঃ শাহজাহান আলী এবং গীতা পাঠ করেন সঞ্জিব চক্রবর্তী বাপ্পি। সংগঠনের সভাপতি হাফিজুল কাদের লাবুর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

উল্লেখ্য, ১৮৬৫ ইং এবং ১২৭২ বাংলা সালে প্রতিষ্ঠিত মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে ১টাএবং দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত নিয়মিত চিকিৎসা প্রদান করা হয়।

পড়ুন- দেশে ২৪ ঘণ্টায় হামে ৬ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন