হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেকের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ৫৫ দিনে হাম ও হামের উপসর্গে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুসারে প্রতিদিন গড়ে অন্তত ছয়জন শিশুর মৃত্যু হলেও গত এক সপ্তাহে তা বেড়ে দৈনিক গড়ে ১০ জনে পৌঁছেছে। শিশু মৃত্যুর হার কমে আসার আশ্বাসের মধ্যেই মৃত্যুর সংখ্যা প্রায় দেড়গুণ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, হাম সংক্রমণে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ, আর তুলনামূলক কম ঝুঁকিতে রয়েছে রংপুর বিভাগ। সর্বশেষ গতকাল আরও নয়জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
পড়ুন: ১০ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
আর/


