জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কর্ণফুলী উপজেলা চত্বর থেকে র্যালিটি বের করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়ন হেলালের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণসংহতি দিবসের চেতনাকে ধারণ করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
র্যালিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পড়ুন : যথাযোগ্য মর্যাদায় জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন


