সারাদেশে মাত্র ৫৩৮ টি ফায়ার স্টেশন যথেষ্ট নয়; তাই অগ্নি নির্বাপন, প্রাকৃতিক দুর্যোগ ও দূর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন, যুগোপযোগী করতে লোকবল ও স্টেশন বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
১৯ মে বৃহস্পতিবার দুপুরে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস স্টেশনে পাসিং আউট প্যারেড ও পদক প্রদান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ৫২ জন অগ্নিদূর্ঘটনা মোকাবিলা করতে গিয়ে শহীদ হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ৭১ এ স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদ, ২৪ এর গণ-আন্দোলন তথা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
আজকের ফায়ার সার্ভিসের স্লোগান-
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ ; নিরাপদ রুখবো সম্পদ ও জীবন’ এর প্রতি সমর্থন জানিয়ে ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে সরকারের পদক্ষেপ ও পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিসের সদস্যদের ট্রেনিং একাডেমিসহ আরও ২০ টি প্রকল্পের কাজ চলমান। তবে ৫৩৮ টি স্টেশন বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট নয়। অবিলম্বে সেবাকে ছড়িয়ে দিতে ই ফায়ার সনদ চালু করা হয়েছে। অগ্নিদূর্ঘটনায় জনগণের মাঝে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে, যা চলমান থাকবে।
এ সময় বাংলাদেশ ফায়ার সার্ভিসের পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী
সালাহউদ্দিন আহমদ এমপিসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা পুলিশের এএসপি গ সার্কেল মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচ এম সালাহউদ্দিন আহমেদসহ ফায়ার সার্ভিসের উর্ধতন কর্মকর্তারা। এর আগে বিভিন্ন অবদানের স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিসের কৃতি সদস্যদের ব্যাচ পড়িয়ে দেন স্বরাষ্ট্র মন্ত্রী।
পড়ুন- ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী


