বিজ্ঞাপন

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের লংলাখাল বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক) এর সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোয়াইনঘাট উপজেলার লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিজ্ঞাপন

বিভাগীয় হবিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন টিমকে ১ গোলে হারিয়ে সিলেটের গোয়াইনঘাট লংলাখাল টিম বিজয়ী হয়। সিলেট জেলা দল হিসেবে প্রতিনিধিত্ব করে লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কৃতিত্বপূর্ণ জয় ছিনিয়ে আনে। বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত লড়াই শেষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল সাফল্যে পুরো গোয়াইনঘাট উপজেলা জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান।
এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,সিলেট বিভাগীয় উপ-পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।


গোয়াইনঘাট উপজেলা থেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলী, মাস্টার সুলেমান আহমদসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, “লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জন পুরো গোয়াইনঘাট তথা সিলেট জেলার জন্য গর্বের। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আমাদের শিক্ষার্থীরা যেভাবে মেধার স্বাক্ষর রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই খুদে ফুটবলারদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

এদিকে, বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার খবর এলাকায় পৌঁছালে লংলাখাল গ্রামসহ পুরো গোয়াইনঘাট উপজেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সরাসরি খুদে ফুটবলারদের অভিনন্দন জানাচ্ছেন উপজেলার বিভিন্ন স্তরের মানুষ।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, কঠোর পরিশ্রম এবং অনুশীলনের ফলেই আজকের এই সফলতা। আগামীতে জাতীয় পর্যায়েও এই সাফল্যের ধারা বজায় রেখে লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।

পড়ুন- দেশের বাজারে কমল সোনার দাম 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন