বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’ জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান ফিল্ম ফেস্টিভ্যাল এর শর্ট ফিল্ম কর্নারের ‘আগামীর সিনেমা’ বিভাগে। নির্মাতা মিথুন জামানের পরিচালনায় নির্মিত ১৬ মিনিটের এই বাংলা ভাষার চলচ্চিত্রটি কক্সবাজারের প্রেক্ষাপটে এক কিশোরীর সাহস, বেঁচে থাকা আর মানবিক বন্ধনের গল্প তুলে ধরেছে অনন্য আবেগে।
৭৯তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল মার্কেট ক্যাটালগে অন্তর্ভুক্ত হওয়া ‘নুড়ি’ এখন বিশ্বজুড়ে নির্মাতা, পরিবেশক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের নজরে। চলচ্চিত্রটির প্রযোজক হাসিব জুবেরী শিহান ও নির্মাতা মিথুন জামান বর্তমানে ফ্রান্সের কানে অবস্থান করছেন এবং আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন গর্বের সঙ্গে।
বাংলাদেশের গল্প, আবেগ ও বাস্তবতাকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার এই অর্জন নিঃসন্দেহে দেশের স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের জন্য এক অনুপ্রেরণার নাম।
পড়ুন : কান চলচ্চিত্র উৎসবে উজ্জ্বল বাংলাদেশ, আলোচনায় চার সিনেমা


