বিজ্ঞাপন

দৌলতপুরে ভিজিএফ চাল আত্মসাতে দুই ইউপি সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ঈদ-উল-আজহা উপলক্ষ্যে বরাদ্দকৃত ভিজিএফের চাল অসাধু উপায়ে আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (২৪ মে) দুপুরে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল তাদেরকে উপজেলার ধামশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ধামশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আয়নাল হক (৬৫) ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মানিয়ার (৬২)।

পুলিশ জানায়, আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ৮ নম্বর ধামশ্বর ইউনিয়নে ১ হাজার ৭৮৮ জন কার্ডধারীর জন্য ১৭ দশমিক ৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৫০ বস্তা চাল, যার প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ২ হাজার ৫০০ কেজি ভিজিএফ চাল, রাথুরা গ্রামের জাহানারা বেগমের বাড়িতে মজুদ রাখা হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায়।

পরে সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। জাহানারা বেগম পুলিশকে জানান, গত ২১ মে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চাল ব্যবসায়ীর সহযোগিতায় ইউপি সদস্য আয়নাল হক ও মানিয়ার তার বাড়িতে ৫০ বস্তা সরকারি চাল রেখে যান। পরে সেগুলো নিয়ে যাবেন বলেও জানান তারা।

এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহসিন-উল-হাসান বাদী হয়ে দৌলতপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ ধারায় মামলা দায়ের করেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বলেন, ‘সরকারি বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার পর জড়িতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

পড়ুন- বান্দরবানের ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন