বিজ্ঞাপন

ঈদের ৩ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

ঈদুল আজহার দিন এবং ঈদের আগের ও পরের দিনসহ আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ঝড়ো হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে একই সময়ে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগসহ বেশ কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

ঈদের আগের দিন: বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগেও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

ঈদের দিন: দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। অধিকাংশ বিভাগেই বৃষ্টির প্রবণতা থাকবে এবং তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে।

ঈদের পরের দিন: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য অঞ্চলেও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন