সিরাজগঞ্জে বেড়েই চলেছে হামে আক্রান্ত রোগির সংখ্যা। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, বিশেষ করে আইসিইউ ও বিশেষজ্ঞ চিকিৎসকের তীব্র সংকট রয়েছে, যার ফলে রোগীরা বাধ্য হয়ে ঢাকামুখী হচ্ছেন। পরিস্থিতি এতটাই নাজুক যে, বিছানা না পেয়ে অনেক শিশুকে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮১৪ জন হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৫৬ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন। এ রোগে অধিকাংশ শিশু ছাড়াও বয়স্করা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনেরা।
শনিবার (৩০ মে) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের (পরিসংখ্যান কর্মকর্তা) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৩২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৫৮ জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। গত মাসের (২৯ মার্চ) থেকে হাম রোগী কাউন্ট শুরু হয়েছে।
পড়ুন- আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেয়া হয়েছে


