বিজ্ঞাপন

নাটোরে কৃষি জমির মাটি বিক্রি করায় কারাদণ্ড ও ভেকু জব্দ

নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ও তেবারিয়া ইউনিয়নের রামেশর এলাকায় কৃষি জমি থেকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে পুকুর খনন ও মাটি বিক্রয় করার অপরাধে হোসেন নামে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ভেকু জব্দ উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন


মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে জড়িত থাকার অপরাধে লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের মৃত জয়নাল আলীর ছেলে হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি ব্যাটারি ও ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ মাটি খননের কাজে ব্যবহৃত ২টি ভেকু বিনষ্ট করা হয়।
এ সময় নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফরহাদ আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অভিযানে একদল আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহযোগিতা করেন ।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন- শিশু রামিসা হত্যা: আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন