সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ নামে এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
বুধবার (৩ জুন) দুপুরে উল্লাপাড়া উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের দহপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দহপাড়া গ্রামের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক টয়লেটের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে তার বাবাসহ স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
উল্লাপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযুক্ত বৃদ্ধকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। খবর পাওয়া সাথে সাথে আমরা ওই বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।
তিনি জানান, আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হব বলে তিনি জানান।
পড়ুন : বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার


