রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আলোচনাসভা ও তিনজন সংগ্রামী নারী ও শ্রেষ্ঠ তিন পুত্রবধূকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গোয়ালন্দের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্ন কুঁড়ির আয়োজনে- গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম (ডিগ্রী) মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ কেএ মহীত হীরার সঞ্চালনায়-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মুনতাসির হাসান খান, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুল কাদের সেখ, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুল হক, আবু সাইদ মন্ডল, সানোয়ার আহমেদ প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে গোয়ালন্দ উপজেলার বাছাইকৃত ৪৭ জন গৃহবধূর মধ্যে থেকে সংগ্রামী তিন নারী ও উপজেলার শ্রেষ্ঠ তিনজন গৃহবধূ মোছা: সহিতুন নেছা, নাছিমা আক্তার ডলি ও ফেরদৌসী বেগমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
পড়ুন : ভৈরব রেলওয়ে জংশনের সংঘর্ষ মামলায় একজন গ্রেফতার, অভিযান অব্যাহত


