বিজ্ঞাপন

বিএনপি নেতা বিল্লাল হত্যার ঘটনায় আটক ২, নেপথ্যে স্থানীয় বিরোধ

রাজধানীর মগবাজারে বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রিয়াজুল ইসলাম ও আল আমিন মাহিন নামে দুজনকে মুন্সিগঞ্জ ও রাজধানী ঢাকা থেকে আটক করে রমনা থানা পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি মিডিয়া এন এম নাসিরুদ্দীন এসব তথ্য জানান। 

প্রাথমিকভাবে তদন্তের বরাতে পুলিশ জানায়, স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম ও তার অনুসারীদের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গ্রেপ্তার রিয়াজ এবং আল আমিন নামে দুজনের রাজনৈতিক পরিচয় গুরুত্ব দেয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। 

এন এম নাসিরুদ্দীন আরও জানান, এ ঘটনায় আরও যারা জড়িত, তাদেরও আটকের কাজ চলছে।

রমনা জোনের ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, মৌচাকে বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদার খুনের ঘটনায় রমনা থানায় পরিবার বাদি হয়ে মামলা করেছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আল আমিন ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক। আর গ্রেপ্তার রিয়াজুল ঐ ওয়ার্ডের যুবদল কর্মী।

প্রসঙ্গত, গতকাল রাতে রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল। এ ঘটনার পর রাতেই যুবদলের দিদারুল ইসলাম সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

পড়ুন:টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ৪

দেখুন:অবাক পুলিশ, তরুণের কোমরে তিনটি বিদেশি পিস্তল! |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন