বিজ্ঞাপন

নিহত বিএনপি কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা দিল আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব

ময়মনসিংহ নগরীতে জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে নিহত বিএনপি কর্মী রানা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

শনিবার বিকালে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া নিহত রানার বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা পৌছেদেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ। আর্থিক সহায়তা গ্রহণ করেন নিহত রানার স্ত্রী সোমা আক্তার ও তার পরিবারের লোকজন।

এসময় উপস্থিত ছিলেন, নিহত রানার বড় ভাই তোফাজ্জল হোসেন, মোফাজ্জল হোসেন, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. চান মিয়া, সাধারণ সম্পাদক মো. রাব্বিল হাসান রাব্বি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল কর্মী বুলবুল আহমেদ, ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু তাহেরসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদল নেতা বুলবুল আহমেদ বলেন, মহানগর ৩১ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী প্রয়াত রানার পরিবারকে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রধান করা হয়। আমি বিএনপির নেতাদের কাছে অনুরোধ করে বলতে চাই, রানার পরিবারের প্রতি যেন বিএনপি সুদৃষ্টিতে দেখেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই দ্রুত রানা হত্যার যেন বিচার হয়।

প্রসঙ্গত, গত ২ জুন বিকাল ৫ টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া মধ্যাপাড়া গ্রামে রানা মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে জামায়াত নেতার ছেলে। এ ঘটনায় আহত হয় আরও ৪ জন।

এ ঘটনায় ওই দিন রাতে নিহতের বড় ভাই মোফাজ্জর হোসেন বাদি হয়ে জামায়াত নেতা মফিদুল ইসলাম মফিদুল ইসলাম মাস্টারসহ ১০ জনের নামে ও অজ্ঞাতনামা ১২/১২ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। প্রধান আসামী মফিদুল ইসলাম মাস্টার ময়মনসিংহ মহানগর জায়াতের কর্মপরিষদ সদস্য।

মামলায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মফিদুল ইসলাম মাস্টারের ছেলে মাহমুদুল ইসলাম মাহিন (২০), আলী হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন (৪০), তোফাজ্জল হোসেনের ছেলে হূমায়ুন কবীর আকাশ (২৩), চান মিয়ার ছেলে মনিরুল ইসলাম (২৪)। তারা প্রত্যেকেই নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

নিহত রানা মিয়া ওই এলাকার মৃত শরাফ উদ্দিনের ছেলে। সে পেশায় অটোরিকশা চালক । সে জাতীয়তাবাদি বিএনপির কর্মী ছিল।

পড়ুন- যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, কাটেনি অনিশ্চয়তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন