বিজ্ঞাপন

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

“আজকের উদ্ভাবন, আগামীর মহাবিপ্লব” এই মূলসুরকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন


বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা সৃজনশীল প্রতিভা ও নতুন নতুন উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যেই এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। মেলায় খুদে বিজ্ঞানীরা তাদের চমৎকার সব প্রজেক্ট ও প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা শারমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা, সিএসসি।


অতিথিবৃন্দ শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং তাদের এই অসাধারণ মেধার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার অর্পন ব্লেস পিউরীফিকেশন, সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরীফিকেশন, উচ্চ মাধ্যমিক শাখার ইনচার্জ ব্রাদার গ্রেনার রিচিল, প্রাথমিক শাখার ইনচার্জ সিস্টার স্মৃতি বাস্কে, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলার অনুষ্ঠানের শেষ পর্বে মেলায় অংশ নেওয়া বিজয়ী খুদে বিজ্ঞানীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পড়ুন- যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন