বিজ্ঞাপন

আটপাড়ায় ধানের গোডাউনে মাদকের কারবার! গাঁজা ও নগদ অর্থসহ কারবারি আটক

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার কেজি তিনশো গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থসহ সুমন পাঠান (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুন) বেলা সোয়া ১১টার দিকে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি সুমন পাঠান আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর (পাঠানবাড়ী) এলাকার মতি পাঠান ও রেহেনা আক্তার দম্পতির ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (সোমবার)বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে আটপাড়া থানাধীন বানিয়াজান ইউনিয়নের ব্রুজের বাজার এলাকায় অভিযান চালায় ডিএনসি নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম। সেখানে আসামি সুমন পাঠানের ভাড়াকৃত পূর্ব দুয়ারি সেমিপাকা এক কক্ষ বিশিষ্ট একটি ধানের গোডাউনে তল্লাশি চালানো হয়। ধানের গোডাউনের আড়ালে সেখানে মাদকের কারবার চলছিল বলে জানায় ডিএনসি।

অভিযানকালে ওই গোডাউন থেকে চার কেজি তিনশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য আনুমানিক এক লক্ষ ২৯ হাজার টাকা।

মাদকদ্রব্যগুলো দুটি ভিন্ন পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় লুকানো ছিল। কালো রঙের পলিথিনের ভেতর থেকে দুই কেজি সাতশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আকাশী রঙের পলিথিনের ভেতর থেকে উদ্ধার করা হয় আরও এক কেজি ছয়শো গ্রাম গাঁজা।

এছাড়াও, আসামির কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৩ হাজার তিনশো টাকা জব্দ করা হয়। জব্দকৃত টাকার মধ্যে এক হাজার টাকার নোট পাঁচটি এবং একশো টাকার নোট ৮৩টি ছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি সুমন পাঠানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে আটপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পড়ুন:কলকাতায় মোশাররফ করিম দম্পতির ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা

দেখুন:ফুটবলের আড়ালে আসল যু/দ্ধ! 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন