বিজ্ঞাপন

চট্টগ্রামে পংকজ হত্যা: বোরকা পরা সেই নারীসহ প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় পংকজ শীল (২৬) হত্যা মামলার প্রধান আসামি আবদুর রহমান (২৩) ও ঘটনার দিন বোরকা পরিহিত অবস্থায় থাকা এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার রাতে পটিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে উপজেলার কচুয়াই ইউনিয়ন থেকে প্রধান আসামি আবদুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়নের আবদুর রশিদের ছেলে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাতেমা বেগম (১৯) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। ফাতেমা চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের জামাল উদ্দীনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন রাত ৯টার দিকে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পংকজ শীল নিহত হন। তিনি মিলন শীলের ছেলে। এ ঘটনায় দুর্গাপদ চক্রবর্তীর ছেলে তিলক চক্রবর্তী (৩০) গুরুতর আহত হন। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর নিহতের মা ঝিনু শীল বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “পংকজ শীল হত্যা মামলার প্রধান আসামিসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পড়ুন:চুক্তির প্রভাবে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

দেখুন:সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আ/ক্র/ম/ণে নারীর মৃ/ত্যু 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন