বিজ্ঞাপন

হাইতির বিপক্ষে ম্যাচ থেকেও ছিটকে গেলেন নেইমার

২০২৬ বিশ্বকাপ অভিযানে মরক্কোর বিপক্ষে ড্রয়ের ম্যাচে ছিলেন না নেইমার জুনিয়র। এবার হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ থেকেও ছিটকে গেলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে জানিয়েছে যে, নেইমার দলের সাথে ফিলাডেলফিয়া সফরে যাচ্ছেন না।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়ার শেষ ধাপে আছেন নেইমার। সে কারণে ঝুঁকি না নিয়ে তাকে নিউ জার্সিতেই রেখে দেওয়া হয়েছে, যেখানে তিনি দ্য রিজ হোটেল ও কলাম্বিয়া পার্ক প্রশিক্ষণ কেন্দ্রের সুযোগ-সুবিধা ব্যবহার করে নিবিড় পর্যবেক্ষণে নিজের ফিটনেস নিয়ে কাজ করবেন।

গত ১৭ জুন বুধবার প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে দেখা গেলেও, নেইমারের সুস্থতার জন্য ব্রাজিলের চিকিৎসা বিভাগ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। তার চোটের অগ্রগতি বুঝতে বেশ কিছু মেডিকেল টেস্ট ও স্ক্যান করানো হয়। কিন্তু আপাতত কোনো ধরনের শারীরিক সংস্পর্শ বা ট্যাকলের মতো ঝুঁকিপূর্ণ অনুশীলনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি।

এর আগে, গত ১৭ মে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফে চোট পেয়েছিলেন নেইমার। সেই ইনজুরি নিয়েই তিনি কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেন। এখন চোট থেকে সেরে উঠলেও ম্যাচ ফিটনেস থেকে বেশ দূরে রয়েছেন তিনি। ফলে হাইতির বিপক্ষেও এই ব্রাজিলিয়ান সুপারস্টারের খেলা হচ্ছে না।

উল্লেখ্য, শুক্রবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়্ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সাথে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয়ের বিকল্প নেই ব্রাজিলের সামনে। দলটির আশা, নকআউট পর্বের আগেই নেইমার তার পূর্ণ ফিটনেস ফিরে পাবেন।

বিজ্ঞাপন

পড়ুন : মেসির রেকর্ড ভেঙে ইংল্যান্ডের ইতিহাসেও শীর্ষে কেইন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন