বিজ্ঞাপন

২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে এবং হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১ হাজার ১৭৪ রোগী।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৭৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯০ হাজার ৯৮২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৬ জন। আর গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৮৬৯ জনে।

এছাড়া গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হওয়ায় গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত সন্দেহজনক হামে মারা যাওয়া মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৭ জনে।

অবশ্য গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (১৮ জুন) পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।

পড়ুন : ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন