বিজ্ঞাপন

লিংক রোডে প্রাইভেটের ধাক্কায় সিএনজি উল্টে ১ শিশু নিহত ,আহত ৪ আটক ২

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ওভারপাসে প্রাইভেটের ধাক্কায় সিএনজি উল্টে সিনথিয়া নামে এক শিশু নিহত। আহত-৪ ” আটক ২

বিজ্ঞাপন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ওভারপাসে প্রাইভেটের ধাক্কায় সিএনজি উল্টে সিনথিয়া রহমান হুময়াইয়া নামে এক শিশু নিহত। এতে চালক সহ আরো ৪জন আহত হয়েছে। শুক্রবার রাত ১০ টায় জালকুড়ি ওভারপাসের উপরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলঃ নিহত শিশুর পিতা আশিকুর রহমান শামীম, মা সানজিদা এবং ছোট ভাই আয়মান। তারা মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। সিএনজি চালকের নাম জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, চাষাড়া হতে সাইনবোর্ডগামী জালকুড়ি ওভারপাসে উপরে একটি চলন্ত একটি সিএনজিকে অপর একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা দেন। এতে মুহুর্তেই সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে সিএনজিতে থাকা চার সদস্যের একটি পরিবারের এক শিশু সিএনজির দরজা ভেঙ্গে ওভারপাস থেকে ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অপর তিনজনও ও চালক সহ চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনতা প্রাইভেটকারের ভেতর থাকা দুজনকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশ দেয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মফিজুর রহমান বলেন, প্রাইভেটের ধাক্কায় সিএনজি উল্টে সিনথিয়া নামে এক শিশু নিহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সিএনজি ও প্রাইভেটকার জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন:ফের কমল স্বর্ণের দাম

দেখুন:ব্রাজিলের হেক্সা মিশন ঘিরে ভক্তদের উল্লাস

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন