বিজ্ঞাপন

মেহেরপুরে বৃত্তিপ্রাপ্ত ৪৭ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

বিকে পরিচালিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী এলাকার সানলাইট ইংলিশ ভার্সন স্কুলের ৪৭ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ২০২৫ সালের বিকে বৃত্তি পরীক্ষায় জেলায় দ্বিতীয় স্থান অর্জনের গৌরব অর্জন করেছে বিদ্যালয়টি।

বিজ্ঞাপন

শনিবার (২০ জুন) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকে সভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের রাশেদুল ইসলাম সোহাগ।

বক্তারা বলেন, বৃত্তি শুধু একটি সনদ নয়, এটি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। এ ধরনের অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফলে উৎসাহিত করবে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের সুশিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় বামুন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল হুদাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত ৪৭ শিক্ষার্থীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের জেলায় দ্বিতীয় স্থান অর্জনের বিষয়টিও তুলে ধরা হয় এবং এ সাফল্যের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানানো হয়।

পড়ুন- মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে যেসব বিষয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন