বিজ্ঞাপন

উদ্ধার হলো নিখোঁজ শিশু খাদিজা, কাশিমপুরে চাঞ্চল্য

গাজীপুর মহানগরের কাশিমপুরে নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী শিশু খাদিজা আক্তারকে মঙ্গলবার ২৩ জুন ২০২৬ইং সন্ধ্যায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

খাদিজা আক্তার কাশিমপুর থানাধীন জিরানী পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা জুয়েলের সন্তান। এ ঘটনায় কাশিমপুর থানায় জিডি নং-১১৩২, তারিখ ২৩ জুন ২০২৬ ইং সাধারণ ডায়েরি করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে খাদিজা নিখোঁজ হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এক অপরিচিত নারী বাসা ভাড়া নেওয়ার কথা বলে শিশুটির বাসায় যাতায়াত শুরু করেন। একপর্যায়ে তিনি শিশুটির সঙ্গে সখ্যতা গড়ে তোলেন এবং সুযোগ বুঝে তাকে ফুসলিয়ে নিয়ে যান।

নিখোঁজের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর ওই নারী বিষয়টি টের পেয়ে শিশুটিকে কাশিমপুরের ওয়াপদা মাধবপুর এলাকার একটি বাগানের ভেতরে রেখে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে খাদিজা বাগানের পাশের স্থানীয় বাসিন্দা আমজাদের বাড়িতে গিয়ে নিজের পরিচয় ও ঘটনার বিবরণ জানায়। সেখান থেকে থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হোসেনের নির্দেশনায় জিডির তদন্তকারী কর্মকর্তা এএসআই এমরান হোসেন শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে তার বাবা জুয়েল আহমেদের জিম্মায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আরও অনুসন্ধান চলছে এবং শিশুটিকে নিয়ে যাওয়া ওই অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দাউদপুরে জোরপূর্বক সাইনবোর্ড দিয়ে রিসোর্টের জমি দখলের চেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন